দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২০২৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯ জনে। নতুন সুস্থ হয়েছে ৫০০ জন। মোট সুস্থ ৮ হজার ৪২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।